অনেকেই মনে করেন Landing Page মানে শুধু একটা সুন্দর page। কিন্তু আসলে একটি effective Landing Page হলো একটি conversion machine — যা visitor-কে step-by-step guide করে আপনার desired action-এ নিয়ে যায়।
১. Powerful Headline
Visitor page-এ এসে প্রথম ৩ সেকেন্ডে সিদ্ধান্ত নেয় — থাকবে নাকি চলে যাবে। তাই headline-কে হতে হবে সরাসরি সমস্যা বা সুবিধার কথা বলতে হবে।
২. Clear Value Proposition
Visitor জানতে চায় — 'এখানে আমার কী লাভ?' আপনাকে স্পষ্টভাবে বলতে হবে: আপনি কী করেন, কার জন্য করেন, কেন আপনি সেরা।
৩. Social Proof
Real testimonials, case studies, client-এর সংখ্যা — এগুলো ছাড়া মানুষ বিশ্বাস করে না।
৪. Strong CTA
CTA button-টি হতে হবে দৃশ্যমান ও আকর্ষণীয় রঙের, action-oriented text সহ।
৫. Mobile Optimization
বাংলাদেশে ৮৫% internet user মোবাইলে browse করেন। Landing Page যদি মোবাইলে ভালো না দেখায়, তাহলে ৮৫% potential client হারাবেন।
৬. Fast Loading Speed
Page load হতে ৩ সেকেন্ডের বেশি লাগলে ৫৩% visitor চলে যায়।
৭. Trust Signals
SSL certificate, contact information, physical address, privacy policy — এগুলো থাকলে visitor বিশ্বাস করেন।
